রাজস্থলী মৈত্রী বৌদ্ধ বিহারে ৪২তম কঠিন চীবর দানোৎসব 


রাজস্থলী প্রতিনিধি    |    ১১:২৫ এএম, ২০২২-১১-০৫

রাজস্থলী মৈত্রী বৌদ্ধ বিহারে ৪২তম কঠিন চীবর দানোৎসব 

রাঙামাটির রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি  ইউনিয়ন এর রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী  বৌদ্ধ বিহারে শুক্রবার ৪২ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে ঘিলাছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রদ্ধা শংকর তনচংগ্যা এর উপস্থাপনায়  রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্ম্মানন্দ মহাথোরোএর সভাপতিত্বে‌ দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান ধর্মালোচক  হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন বিদর্শনাচার্য শ্রীমৎ নন্দবংশ  মহাথের পরিচালক আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র বাঙালহালিয়া রাজস্থলী রাঙামাটি, 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরনাথ তনচংগ্যা। 

এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি  ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা,উপসহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় কিশোর তনচংগ্যা,হেডম্যান প্রেমা তালুকদার, ঘিলাছড়ি  নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার তনচংগ্যা 

অনুষ্ঠানে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।